মাছের পুকুরে চুনের ব্যবহার
কত প্রকারের চুন পুকুরে ব্যবহার করা হয় -
১) ক্যালসিয়াম অক্সাইড (CaO)- মাছ চাষের পুকুরে যখন পানি ও মাটির pH ৭ এর নিচে থাকে তখন CaO ব্যবহার করা উচিত। কারণ এটি ব্যবহার করলে পানি ও মাটির pH বৃদ্ধি পায়।
২) ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)- পানি ও মাটির pH যখন বেশি থাকে ( ৯ এর উপরে) তখন ব্যবহার করা উচিত। কারণ ক্যালসিয়াম কার্বনেট পানি ও মাটির pH কমায়।
চুনের অন্যান্য কাজ হলো -
💧মাছের পুকুরে মাটি ও পানির অম্লতা হ্রাস করা।
💧 প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য, মাছের ভাল বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য পুকুরে এটি অপরিহার্য।
💧 পুকুরে জৈব পদার্থের অবক্ষয়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, তাই পুকুরে ব্যবহারযোগ্য নাইট্রোজেনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়।
💧পুকুরে ব্যবহারযোগ্য ফসফেটের পরিমাণ বৃদ্ধি করা এবং ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধির জন্য এটি প্রয়োজনীয়।
💧পানিতে ক্ষারত্বের পরিমাণ বৃদ্ধি পায়।
💧যেহেতু চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে, তাই চুন প্রয়োগের মাধ্যমে পুকুরের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
💧চুন তার অতিরিক্ত ক্ষারীয় বৈশিষ্ট্যের মাধ্যমে কিছু মাছের রোগ নিরাময়ে সাহায্য করে।
💧জলের গাঠনিক অবস্থার পরিবর্তন করে পুকুরের পানির অক্সিজেন বাড়ায়।
💧পানির স্বচ্ছতা বাড়ায়।
💧পুকুরে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমায়।
Tags:
Technical Site