ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ (Govt. initiatives for Increasing the hilsa production)

👉 ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ (Govt.  initiatives for Increasing the hilsa production)


 সহনশীল মাত্রায় ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ২০০৩-০৪ সালে প্রকল্পের মাধ্যমে প্রথম হিলসা ফিসারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান (HEMAP) প্রণয়ন করে। কর্মপরিকল্পনার ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ইলিশের জীবন আচরণ ও বিস্তৃতি এলাকা নির্ধারণ, প্রজনন মৌসুম ও প্রজননক্ষেত্র নির্ধারণ, অভয়াশ্রম এলাকা ঘোষণা মা ইলিশ ও জাটকা সংরক্ষণ, ইলিশ ও জাটকা আহরণকারী জেলেদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুনর্বাসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধন, আন্তপ্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক উদ্যোগ এবং সহযোগিতার রূপরেখা প্রণয়ন করে বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে।

👉 ইলিশ সম্পদের টেকসই উন্নয়নে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধন। জাটকা ও মা ইলিশ সংরক্ষণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধন করে সময়োপযোগী করা হয়। 

☝  জাটকা সংরক্ষণে প্রচলিত আইন সংশোধন করে প্রতি বছর ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ করা হয়।

☝ জাটকার দৈর্ঘ্য ২৫ সেমি পুনঃনির্ধারণ করা হয়।

☝ ইলিশের প্রধান প্রজনন মৌসুম আশ্বিন মাসের ১ম উদিত চাদের পূর্ণিমার সাথে মিলিয়ে পুনঃনির্ধারণ করে ২২ দিন সারাদেশে মা ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়।

☝ ইলিশ আহরণের জন্য ৬.৫ সেমি (২.৬ ইঞ্চি) অপেক্ষা ছোট  ফাঁসের বিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা

☝ ০৬টি ইলিশ অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ৪৩২ কি. মি।

☝ প্রধান প্রজনন মৌসুমে পরিপত্ব মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সে লক্ষ্যে প্রায় ৭০০০ বর্গ কিমি এলাকায় ০৪টি প্রজননক্ষেত্র ঘোষণা করা হয়।



Post a Comment

Previous Post Next Post

Custom Widget

Recent in Sports